বসতঘরের মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো গুইসাপ: নেয়া হবে ঢাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৩ | ৪:৩৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় একটি বসতঘর নির্মাণ করতে মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো গুইসাপ।
বৃহস্পতিবার সকালে মকিমাবাদ চৌধুরী বাড়ীতে নির্মাণ শ্রমিক ও এলাকাবাসীর জালের ফাঁদে ধরা পড়ে গুইসাপটি।
হাজীগঞ্জ উপজেলা বন বিভাগ বলছেন, গুইসাপটি আট ফুট লম্বা। এটি এখানে নিরাপদ নয়। তাই শনিবার ঢাকা বন্য ও প্রাণী ইউনিটে নেয়া হবে।
স্থানীয় বাসিন্দা বিপ্লব জানান, মাটি খুঁড়তে গিয়ে এ বড় আকৃতির প্রাণীটি দেখতে পায়। প্রাণীটি জালে বন্দি করে বনবিভাগকে অবহিত করা হয়। সকাল থেকে গুইসাপটিকে মাছ খেতে দেয়া হয়েছে। কিছুই খায়নি।
দালানঘরের মালিক বলাই চৌধুরী বলেন, গুইসাপটি দেখে প্রথমে সবাই শিহরিত হয়ে পড়ি। পরে জালের ফাঁদে আটকে রাখা হয়। কাজে কিছুটা বিঘ্ন ঘটে।
বনবিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই সময় তিনি বলেন, শনিবার বন্য প্রাণী ইউনিটকে অবহিত করা হয়েছে। শনিবার তারা হাজীগঞ্জে এসে এটি নিয়ে যাবে।
এছাড়া তিনি আরো বলেন, গুইসাপ পরিবেশ বান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। তবে এটি বর্তমানে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। এদের গড় আয়ু ২৫-৩০ বছর। তবে কোন কোন ক্ষেত্রে এর চেয়ে বেশীও বেঁচে থাকে এরা।
গুইসাপটি দেখতে দিনভর বিভিন্ন জায়গায় থেকে অতি উৎসাহীরা ছুটে যান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব