কচুয়ার রহিমানগরে জমে উঠেছে দশ দিন ব্যাপী পৌষ মেলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ৫:২৯
Link Copied Successfully!

আবহমান বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন বাঙ্গালীর সংস্কৃতি উৎসব পৌষ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে রহিমানগর বাজার সংলগ্ন আলী মডেল টাউনে।

রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা কার্যক্রম চলছে।

বুধবার দুপুরের পর থেকে বিভিন্ন শ্রেনি পেশার উৎসব মুখর দর্শনার্থীদের ভিড় লক্ষনীয় ছিল।

বিজ্ঞাপন

আলী মডেল টাউনের পরিচালক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক সহায়তায় এ পৌষ মেলায় আগামী দু-একদিনের মধ্যে প্রধান অতিথি হিসেবে মেলায় আসবেন কচুয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

অন্যান্য বছরের ন্যায় আগামী পহেলা ১ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এ পৌষ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হবে বলে রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরী জানিয়েছেন।

এদিকে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আলী মডেল টাউনে অনুষ্ঠিত এ পৌষ মেলার সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলা উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে একবারের জন্য ছুটে যাওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা