এক বছরে হাজীগঞ্জ-শাহরাস্তিতে প্রায় তিন’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে: মেজর রফিক

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৩ | ১০:১৪
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ পটকাস্ট

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচৌঁ ইউনিয়নের মাড়কি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, দ্বাদশ ইউনিয়নের কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ৪নং কালচৌঁ ইউনিয়নের সাছকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও হাজীগঞ্জ পৌরসভার বলাখাল আর জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. লনি মিয়া মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত এক বছরে হাজীগঞ্জ-শাহরাস্তিতে প্রায় তিন’শ কোটি টাকার কাজ হয়েছে। এবং ভবিষ্যতে আরো কাজ হবে। হাজীগঞ্জ শাহরাস্তি আসনে অনেক কাজ হয়েছে যা পূর্বের কোনো সংসদ করতে পারেনি।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের উদ্বোধন করেন এমপি।

বিজ্ঞাপন

এরপর উপজেলার সাছকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন এমপি। নতুন ভবন পেয়ে সংসদ সদস্যকে ধন্যবাদ জানান নবীন-প্রবীন শিক্ষার্থীরা।

শেষে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল আর জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

ওই সময় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম, উপজেলা এলজিডি কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী জসিম উদ্দিন, জেলা যুবলীগের সদস্য গাজী বিল্লাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি’সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা