ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির পর প্রাণ বিলিয়ে দিলো স্কুলছাত্রী

শান্তু ধর, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৩ | ৮:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে স্কুল ছাত্রীর বিভিন্ন সময়ে মোবাইলে ধারনকৃত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগে সুমনা আক্তার শাহনাজ (১৭) নামের এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী সুমনা আক্তার শাহনাজ কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ও কচুয়া পৌরসভার এমএলএসএস সুমন হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন

এ ঘটনায় কড়ইয়া গ্রামের শহীদ মুন্সীর ছেলে অভিযুক্ত ফুয়াদ হাসান রিফাতের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে থানা ঘেরাও করে কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থীরা।

পরে ওসি এ ঘটনার ন্যায় বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ মিছিল তুলে নেয় শিক্ষার্থীরা।

নিহত সুমনা আক্তার শাহনাজের বাবা সুমন হোসেন জানান, আমার মেয়ের অমতে ফুয়াদ হাসান রিফাত বিভিন্ন সময়ে মোবাইলে ছবি ও ভিডিও ধারন করে স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে ক্ষোভে অভিমানে আমার মেয়ে নিজ গৃহে আমাদের অজান্তে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

বিজ্ঞাপন

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা