জাতীয় শোক দিবসে কালচোঁ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাঙ্গালি ভোজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৬, ২০২০ | ৮:৪৬
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ইউনিয়নের রামপুর বাজারের বাদ জোহর দুইটি মসজিদে মিলাদ ও দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়। তারপর রামপুর বাজারে বর্ণাঢ্য শোক র‌্যালীতে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

র‌্যালী শেষে রামপুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন মিকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মজুমদার, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন মজুমদার টুকু, মনির হোসেন মিয়াজী, জামাল হোসেন বেপারী, শাহজালাল মজুমদার, মাঈনুদ্দিন মিয়াজী, আবুল কালাম আজাদ, জিয়াউল ইসলাম, কবির হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আলোচনা শেষে ইউনিয়ন নেতাকর্মীরা কাঙ্গালীভোজে অংশ নেয়। ইউয়িনয়নে জাতীয় শোক দিবস ও শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীর আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান মজুমদার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা