ইউপি চেয়ারম্যানের চমক: বৃত্তি পাচ্ছেন ৩০ শিক্ষার্থী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৩ | ৭:৪৬
Link Copied Successfully!

হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চমকে বৃত্তি পাচ্ছেন ৩০ শিক্ষার্থী। প্রথমবারের মতো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালের সার্বিক দিক-নির্দেশনায় শনিবার আহম্মদপুর বাজারে নিউ মৈত্রি শিশু উদ্যানে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় টেলেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ১৮ জনসহ মোট ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এই টেলেন্টপুলে ১২ জন শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকে ৮ জন, মাধ্যমিকে বিদ্যালয়ে ৩ জন ও মাদরাসার ১ জন শিক্ষার্থী এবং সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকে ১২ জন, মাধ্যমিকে বিদ্যালয়ে ৩ জন ও মাদরাসার ৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

পরীক্ষা কমিটির আহবায়ক ও ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ মুরতেজা কামাল জানান, প্রাথমিকে ও ইবতেদায়ীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০০ নম্বরে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞানসহ মোট ৫টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে ৮ জনকে টেলেন্টপুল ও ১২ জনকে সাধারণ গ্রেডসহ মোট ২০ জনকে বৃত্তি প্রদান করা হয়। একই বিষয়ে ও একই নম্বরে অনুষ্ঠিত ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে ৩ জনকে টেলেন্টপুল ও ৩ জনকে সাধারণ গ্রেডসহ মোট ৬ জনকে বৃত্তি প্রদান করা হয়।

ইউনিয়নের একটি মাত্র ইবতেদায়ী ও দাখিল মাদরাসার মধ্যে কাকৈরতলা সিনিয়র মাদরাসার প্রাথমিক শাখা থেকে ৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে ১ জন এবং মাধ্যমিক শাখা থেকে ১৪ জন অংশগ্রহণ করে টেলেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ২ জনকে বৃত্তি প্রদান করা হয়।

এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল জানান, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহীকরণ ও তাদের মনযোগ বাড়াতে এই প্রথম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ জন্য পরিষদের সকল সদস্যদের তিনি ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণদের (বৃত্তিপ্রাপ্ত) হাতে আনুষ্ঠানিকভাবে এবং একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তির পুরস্কার বাবদ এককালীন সম্মানি (টাকা) টাকা তুলে দেওয়া হবে।

 

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন মেধাবৃত্তি ফলাফল নিচে তুলে ধরা হলো-
ট্যালেন্টপুল মাধ্যমিক :-তিনজন রোল :৯০০৪, ৯০২২,৯০২৮।ট্যালেন্টপুল প্রাথমিক :-৯০৩৪, ৯০৪০, ৯০৪ ১, ৯০৪২, ৯০৫৪, ৯০৫৫,৯০৭৮,৯০৮৯।মাদ্রাসা অষ্টম :- ট্যালেন্টপুল একজন রোল ৯ ১১১। মাধ্যমিক সাধারণ তিনজন ৯০০৬, ৯০১১, ৯০২০।সাধারণ বৃত্তি ১২ জন রোল ৯০৩২, ৯০৪৪,৯০৪৮,৯০৫৭,৯০৫৮,৯০৬৯,৯০৭৭,৯০৮৩,৯০৮৪,৯০৯২,৯০৯৪,৯০৯৯,। মাদ্রাসা পঞ্চম এক জন রোল:৯১০৪,মাদ্রাসা অষ্টম ২ জন রোল ৯১১২,৯১২১।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন