কচুয়ায় শেখ কামাল আন্তঃ এ্যাথলেটিকস ও শীতকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২৩ | ৩:১৯
Link Copied Successfully!

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন কর্তৃক শেখ কামাল আন্তঃ স্কুল, মাদরাসা এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারীগরি শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত ৫১ তম শীতকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান।

বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিজ্ঞাপন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উাপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া পৌরসভা মেয়র নাজমুল আলম স্বপন, সহকারি কমিশনার ভূমি মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার ও উপজেলা
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র সেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান