অকালে না ফেরার দেশে ডা. মনিরুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৬, ২০২৩ | ৪:১১
Link Copied Successfully!

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মনিরুল ইসলাম মারা গেছেন।

সোমবার ভোররাতে হৃদরোগে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএইচএম সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডা. মনিরুল ইসলাম ভোররাত সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুরের বাসায় মারা গেছেন। সকালে তার প্রথম জানাজা চাঁদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ডা. মনিরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকার সিরাজুল ইসলামের বড় ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ডা. শারমিন সিদ্দিকী চাঁদপুর শহরের গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছেন।

মনিরুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজে থেকে এমবিবিএস পাস করেন। ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করেন। ২০০৯ সাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকায় দুপুরে দ্বিতীয়  জানাজা শেষে ডা. মনিরুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার