মতলব উত্তরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৩ | ৫:৪৯
Link Copied Successfully!

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেচেন, সময়ের প্রয়োজনে আজ থেকে ৭৫ বছর পূর্বে বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও মুক্তির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানেও সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। ছাত্রলীগই স্মার্ট বাংলাদেশের যোগ্য সারথি হিসেবে কাজ করবে।

৪ঠা জানুয়ারী বুধবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ ও ছেংগারচর পৌর ছাত্রলীগের যৌথ আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উড্ডয়ন করে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে।

অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের পক্ষ থেকে দৃড়চিত্তে উচ্চারণ করছে, দেশমাতৃকার প্রয়োজনে অতীতের ন্যায় আগামীতেও বাংলাদেশ ছাত্রলীগ সকল অপশক্তি, মৌলবাদী-জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে, পেট্রোল বোমা ও অগ্নি সন্ত্রাস রুখে দিতে, রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমাল রক্ষার্থে, শিক্ষার্থীদের নির্বিঘ্ন শিক্ষাজীবন ও নিরাপদ ক্যাম্পাস বজায় রাখতে জীবন উৎসর্গ করতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না।

বিজ্ঞাপন

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূর নবী খানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।

বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মোঃ মহসিন মিয়া মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, যুবলীগ নেতা আনিছ পাটোয়ারী, ছেংগারচর পৌর আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, আবির হায়াত শিহাব, আবু হানিফ অভি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, জুবায়ের হোসেন বাবু, মহসিন মিয়া, মাশরুল খান তামিম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপূ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার