ক্ষতিগ্রস্ত ৩৩ ব্যবসায়ীর মাঝে সাংসদের নগদ অর্থ প্রদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১২, ২০২০ | ১১:০৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ ব্যবসায়ীর মাঝে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হাজীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ ব্যবসায়ীর মাঝে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদানের ৩ লাখ টাকা ব্যবসায়ীদের ব্যবসার ধরণ নির্ধারণ করে বন্টন করা হয়।

টেলিকনফারেন্সে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, সব ক্ষতি পুসিয়ে দেয়া সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে পুনরায় ব্যবসায় সাহস যোগাতে।

বিজ্ঞাপন

ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহাবুব-উল-লিপন। হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন সহ ব্যাবসায়ী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ গত ৩ আগষ্ট হাজীগঞ্জ পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে টিন পট্টির কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা