চাঁদপুরে ২৫ জন পুরোহিতের ৯দিন প্রশিক্ষণ শেষে পেলেন সনদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২২ | ৯:৪২
Link Copied Successfully!

ধর্মীয় ও অর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়ে) এর আওতায় পুরোহিতদের ৯দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী ও সনদ বিবরণ করা হয়েছে। প্রশিক্ষণের বিষয় ছিলো, হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা। এতে চাঁদপুরের মোট ২৫ জন পুরোহিত ও সেবায়েত অংশ নেন।

২ ডিসেম্বর শুক্রবার চাঁদপুর শহরের গোপাল জিওর আখড়ায় আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ।

তিনি বলেন, পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিতে ধর্মমন্ত্রনালয় যে আয়োজনটি করেছে, তা প্রশংসনীয়। আপনারা এই প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগিয়ে বিশাল জনগোষ্ঠীর উপকারে করবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সভাপতি অ্যাড. বিনয়ভূষণ মজুমদার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চাঁদপুর জেলা শাখার সহকারি প্রকল্প পরিচালক মিঠুন কুমার ভদ্র অর্ঘ্য প্রমুখ।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের (ট্রেনিং) জুনিয়র কনসালটেন্ট রুবেল চন্দ্র শীলের সভাপতিত্বে ও  মিথুন কুমার বিশ্বাসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, প্রধান প্রশিক্ষক হিন্দু ধর্ম কল্যান ট্রাস্ট ব্রাহ্মণ সংসদের সভাপতি পন্ডিত শ্রী কালিপদ চক্রবর্তী, প্রশিক্ষ সমন্বয়ক ও হামানকর্দী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ চক্রবর্তী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা