সামনের বিশ্বকাপে আরো ভালো করব : শান্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৮, ২০২২ | ৪:৫৬
Link Copied Successfully!

পরিসংখ্যানের দিক দিয়ে সফলতম টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই প্রথমবার সুপার টুয়েলভে তারা দুটি ম্যাচ জিতেছে। সেই সঙ্গে আরো দুটি ক্লোজ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হারিয়েছে। তার পরও দেশে ফিরে তৃপ্তির ঢেকুর তুললেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।

এই বিশ্বকাপে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আগামী বিশ্বকাপে ভালো করার আশাবাদও জানিয়েছেন তিনি।

পুরো টুর্নামেন্টে শান্ত দুটি আর লিটন দাস একটি ফিফটি করেছেন। বাংলাদেশের আর কেউ ব্যাট হাতে সেভাবে কিছুই করতে পারেননি। বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমকে শান্ত বলেন, ‘আমার মনে হয় বোলিং বিভাগ খুব ভালো ছিল। খুব ভালো করেছে প্রত্যেকটা ম্যাচ। আরেকটা জিনিস, আমরা দল হিসেবে ক্রিকেট খেলেছি। সবাই একসঙ্গে ছিলাম, একজনের খারাপ সময় সবাই পাশে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে প্রথম বিশ্বকাপ হিসেবে আমি এই জিনিসটা অনুভব করেছি। ’

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক সাকিব সরাসরি বলেছেন, তারা এবার বিশ্বকাপ জিততে যাননি। এর আগে বিসিবি সভাপতিও বলেছিলেন, তাদের আসল লক্ষ্য ২০২৪ বিশ্বকাপ। বিষয়টি নিয়ে শান্ত বললেন, ‘এবার আমাদের আরো ভালো করার বড় সুযোগ ছিল। এটাই মাথায় থাকবে যে সামনের বিশ্বকাপে এর থেকে ভালো যেন আমরা করতে পারি। আমাদের হাতে দুই বছর আছে। আমরা ওভাবে নিজেদের প্রস্তুত করব। ওভাবে যদি অনুশীলন করি, সামনের বিশ্বকাপে আরো ভালো ফল করা সম্ভব। ’

 

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত