
হাজীগঞ্জের বাকিলায় তিন দোকান পুড়ে ছাঁই
Link Copied Successfully!

রোববার রাতে হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া মাদ্রাসা সংলগ্নে তিনটি দোকান পুড়ে ছাঁই হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন নিয়ন্ত্রণে আনতে মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসী এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যান।
সরজমিনে গিয়ে জানা গেলে ওমর ফারুক মোল্লার মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে, হারুনুর রশিদের স্টেশনারি ও শাহজালালের হোটেল পুড়ে যায় । তিন দোকানে ২০ লাখের মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগীরা।
রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার এএসআই রেজাউল করিম।


























