বিশ্বকাপে এবার প্রথম হ্যাটট্রিক করলেন মেইয়াপ্পন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২২ | ৫:৫৭
Link Copied Successfully!

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন।

মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ১৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে ভানুকা রাজাপক্ষে, চারিত আসালঙ্কা ও লংকান অধিনায়ক দাসুন শানাকাকে আউট করে হ্যাটট্রিক করেন মেইয়াপ্পন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন আমিরাতের  এই লেগ স্পিনার।

বিজ্ঞাপন

২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। গত বছরের বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার তারকা স্পিনার  ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন।

মেইয়াপ্পন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম হ্যাটট্রিক করেন।

মঙ্গলবার আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫২ রান করে শ্রীলংকা। ৬০ বলে ৭৪ রান করেন ওপেনার পাতুম নিশাঙ্কা। এছাড়া ২১ বলে ৩৩ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। আমিরাতের লেগ স্পিনার মেইয়াপ্পন ১৯ রানে ৩ উইকেট শিকার করেন। ২ উইকেট নেন জহুর খান।

বিজ্ঞাপন

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত