প্রচেষ্টার প্রতিষ্ঠার ১৫ বছরে পাঁচবার দায়িত্ব পালন করেন দুই নজরুল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩, ২০২০ | ৯:০৩
Link Copied Successfully!

২০০৫ সালে একটি সেবামুলক সামাজিক সংগঠন প্রচেষ্টার আত্মপ্রকাশ হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতি ছিলেন এবারের বিজয়ী মো. নজরুল ইসলাম পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক ছিলেন এবারের বিজয়ী মো. নজরুল ইসলাম মজুমদার। এ নিয়ে ১৫ বছরের মধ্যে ৫ বার এই জুটি দায়িত্ব পায় সংগঠনের।

বন্ধুমহলে এই সংগঠনে দুই নজরুলের চমক এখন সবার মুখে মুখে। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম এবং তৃতীয় কমিটিতে ছিলেন এই জুটি। দুই নজরুলের জুটি একটি সংগঠনকে আরো তরান্বিত করবে এমনটাই প্রত্যশা সংগঠনের সদস্যদের।

গত রোববার ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ার পর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ২০০৫ সালের নভেম্বর ১০ তারিখ থেকে টানা দুই বছর দায়িত্ব পালন করেছি। তখনও সভাপতি ছিলেন মো. নজরুল ইসলাম পাটওয়ারী। প্রতিষ্ঠাকালীন সময়ে থেকে শুরুর দুই বছরের আমরা দুইজন সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলাম। তারপর একবছর পর পুনরায় দায়িত্ব পেয়েছি। মোট ৫ বার দায়িত্ব পেয়েছি।

বিজ্ঞাপন

নবাগত সভাপতি মো. নজরুল ইসলাম পাটওয়ারী বলেন, আমরা সবাই বন্ধু। চেষ্টা করবো বন্ধুত্ব বজায় রেখে প্রচেষ্টার মাধ্যমে সমাজের ভালো কাজ করার।

রোববার উৎসবমুখর আয়োজনে শেষ হলো সেবামূলক সামাজিক সংগঠন প্রচেষ্টার ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা। বিজয়ীদের তাৎক্ষণিক শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি সামছুদ্দোহা সোহেল। হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডস্থ প্রচেষ্টার কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাতটায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানান, সংগঠনের ৫৭ ভোটের মধ্যে ৪৯ টি ভোট পড়েছে। সংগঠনের কয়েকজন প্রবাসে থাকায় ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেনি। বিনা প্রতিদ্বন্দিতায় বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভপতি মো. তোফায়েল আহম্মেদ, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিসান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক মো. শাকিল সুমন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন শফিউল আলম, আব্দুল মালিক ইমরান ও মোহাম্মদ মুকবুল হোসেন। সংগঠনের নেতৃত্ব বাড়াতে এ বছর বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেয়নি। ভোটগ্রহণ অনুষ্ঠান শেষে বিজয়ীরা ফটোশেসনে অংশ নেয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা