আজ থেকে ৪৪ হাজার জেলের মাছ ধরা নিষেধ: অভিযান শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৭, ২০২২ | ১২:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের প্রজনন রক্ষায় আজ থেকে ২২ দিন নদীতে নামা নিষিদ্ধ ৪৪ হাজার ৩৫জন জেলের। শুক্রবার সরকারি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে অভিযান শুরু করা হয়েছে।

পদ্মা-মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার নিরাপদ ইলিশ প্রজনন এলাকা। আজ ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম এলাকায় ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর মোলহেডে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এবং জেলেদেরকে আহরণ থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখে উপকূলীয় এলাকার মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ।

বিজ্ঞাপন

সভায় জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অংশ নেয় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার বিএম তানজিমুল ইসলাম ও নৌ-পুলিশের ইনচার্জ কামরুজ্জামান প্রমুখ।

জেলার চার উপজেলা সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার নিবন্ধিত জেলেদের এই ২২ দিনের জন্য ২৫ কেজি করে চাল দেয়া ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন।পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা