দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসি নারী মাস সেরার মনোনয়ন পেলেন নিগার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৫, ২০২২ | ৫:২৮
Link Copied Successfully!

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাস–সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেলেন নিগার সুলতানা। সেপ্টেম্বরের জন্য ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ব্যাটার স্মৃতি মান্ধানার সঙ্গে এ মনোনয়ন পেয়েছেন নিগার। এর আগে ২০২১ সালের নভেম্বরে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন
বাংলাদেশের নাহিদা আক্তার।

এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দলের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সও দারুণ ছিল নিগারের। ৫ ম্যাচে ৪৫ গড়ে তিনি করেন ১৮০ রান। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ৬৭ রানের ইনিংস, এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেন অপরাজিত ৫৬ রান। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ফাইনালে উঠেই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় নিগারের দলের।

অন্যদিকে ভারত অধিনায়ক হারমানপ্রীত মনোনয়ন পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে। টি-টোয়েন্টি সিরিজ সাদামাটা কাটানোর পর ৩ ওয়ানডেতে তিনি করেন ২২১ রান। প্রথম ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে খেলেন ১৪৩ রানের অপরাজিত ইনিংস। তাতেই ২৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় নিশ্চিত হয় ভারতের।

বিজ্ঞাপন

কোচের সঙ্গে নিগার সুলতানা, সিলেটে এশিয়া কাপের অনুশীলনেশামসুল হক স্মৃতি অবশ্য দুই সিরিজেই ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। প্রথম টি-টোয়েন্টিতে ৭৯ রানের পর প্রথম ওয়ানডেতে এ বাঁহাতি ওপেনার খেলেন ৮১ রানের ইনিংস। দুই সংস্করণ মিলিয়ে গত মাসে তাঁর গড় ছিল ৫০-এর ওপরে, টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ছিল ১৩৭।

নিগার, হারমানপ্রীত বা স্মৃতি—শেষ পর্যন্ত যে-ই এ পুরস্কার জিতুন না কেন, তিনি হবেন আইসিসির মাসসেরা হওয়া নিজ দেশের প্রথম নারী ক্রিকেটার।

সেপ্টেম্বরে ছেলেদের মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অপরাজিত ৮৯ রানের ইনিংসের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ছিলেন খেলেছেন গ্রিন। তাঁর ৩০ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে প্রথম ম্যাচে জেতে অস্ট্রেলিয়া, সিরিজে ৩৯.৩৩ গড়ে ১১৮ রান করে দলের সর্বোচ্চ রান-সংগ্রাহক হন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে গ্রিন কেন নেই, সে আলোচনায় এমন পারফরম্যান্সে উসকে দিয়েছেন তিনি।

বিশ্বকাপে নিগার সুলতানারাথাইল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানার দল টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান রিজওয়ানেরও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছিল গত মাস। এশিয়া কাপে ফাইনাল খেলা পাকিস্তানের হয়ে তিনটি ফিফটি করেন ওই টুর্নামেন্টে, এরপর ইংল্যান্ডের বিপক্ষে করেন আরও চারটি ফিফটি। সেপ্টেম্বরে ৬৯.১২ গড়ে ৫৫৩ রান করেছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। আর ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল সেপ্টেম্বরে ১১.৪৪ গড় ও ওভারপ্রতি ৫.৭২ রান খরচ করে নিয়েছেন ৯ উইকেট।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত