পুলিশের ঈদ

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ আগস্ট ১, ২০২০ | ১০:১৮
Link Copied Successfully!

সবার নাম পুলিশ। একনামে সবাই জানে-ডাকে। নাম, পরিচয় জানতে চায় না। যদি কোন তদবিরের প্রয়োজন হয় তখনই ওই পুলিশের নাম আর পরিচয় খোঁজা শুরু হয়। এই করোনা কালে আমরা চিনলাম অন্যরকম পুলিশ। মামলা-মোকাদ্দমার পাশাপাশি মানুষকে রোগমুক্ত রাখতে লড়াই করেছেন। এই লড়াই রোদে পুড়ে মানুষকে সচেতন করার লড়াই ছিল।

আজ পবিত্র ঈদুল আযহা। একনীড়ে যেন বসতি, সবাইকে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। তিনি শনিবার সকালে থানার সবাইকে নিয়ে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করেন। তারপর থানা প্রাঙ্গনে গরু কোরবান দিলেন।

হাজীগঞ্জ থানা প্রাঙ্গনে পুলিশের গরু কোরবানীর দৃশ্য

সবাই কিন্তু এক সংসারের নয়। এক গ্রামের নয়। কর্মক্ষেত্রে একত্রিত হয়েছেন। পরিবার পরিজন ছাড়া ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হয় ঠিক এভাবেই। দেশে এই একটি পেশা। জাতি যখন আনন্দ করবে – তখন পুলিশ থাকবে আনন্দটা যেন ম্লান না হয়। আবার জাতি যখন নিরানন্দ অথবা কোন বিশৃংখলায় নিমজ্জিত হবে- তখন এই পুলিশ থাকবে সেখান থেকে শৃংখলায় ফেরাতে।

শুক্রবার রাত যখন গভীর হয়। তখন হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি দীর্ঘশ্বাস নিয়ে বলেন, ‘আপানারতো পরিবারের সবাইকে নিয়ে ঈদ করবেন, আমাদের তা হয়ে উঠে না।’ রাতে খবর নিয়েছেন, উপজেলার কোথাও ঈদের নামাজ নিয়ে হট্টগোলের সম্ভাবনা আছে কিনা? খবর নিয়ে শনিবার সকালে থানার প্রতিনিধি হিসেবে প্রত্যান্ত অঞ্চলের মসজিদগুলোতে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘প্রিয় হাজীগন্জবাসী/ প্রিয় বন্ধুরা…
আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন। আশাকরি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান পূর্বক ঈদ আনন্দ উদযাপন করবেন। আপনার কোন আচরনণ যেন কোন সামাজিক অশান্তি কিংবা মারামরি,হানাহানী না ঘটে সেই কামনায় আবারো ঈদ মোবারক।’

সুস্থ্য থাকুক পুলিশ। সুস্থ্য থাকুক দেশ। সেই প্রত্যাশা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা