অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে মানুষ: মোস্তাক মিয়া

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২২ | ৮:১১
Link Copied Successfully!

তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কর্মসূচিতে আওয়ামী লীগের নৃশংস হামলার প্রতিবাদে চাঁদপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর রোবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে দলীয়  কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার নেতা-কর্মীদের কে আহত করা হয়েছে। এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, তারা অধিকার আদায়ে।

বিজ্ঞাপন

রাজপথে নেমে এসেছে। যত নির্যাতন করা হউক আমরা রাজপথ ছাড়বো না। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য আমরা বেগম জিয়ার সৈনিকরা প্রস্তুত রয়েছি।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

ওইসময় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল খান, , সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাবেক সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন,
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান, জেলা ওলামাদলের সভাপতি মাও. জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সমাবেশ জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন এর কোরআন তেলওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা