রিয়াজের সিনেমা সাড়ে ৬ বছর পর মুক্তি পাচ্ছে

Reporter
বিনোদন প্রতিবেদক   
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২২ | ১১:৪৩
Link Copied Successfully!

রোমান্টিক নায়ক হিসেবে রিয়াজের জনপ্রিয়তা ছিল একসময় তুঙ্গে। অনেক সুপারহিট সিনেমার গানের সুর এখনো মানুষের মুখে মুখে ফেরে।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছিলেন মেহের আফরোজ শাওন।

ওই বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির মুক্তি পাওয়ার পর কেটে গেছে প্রায় সাড়ে ৬ বছর। চলতি বছর আবার বড় পর্দায় দেখা মিলতে যাচ্ছে রিয়াজকে। 

বিজ্ঞাপন

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রিয়াজ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা। দীপংকর দীপন পরিচালিত ছবিটির পোস্টার প্রকাশ হয়েছে গতকাল ৮ সেপ্টেম্বর।

ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিয়াজ বলেন, ‘২০১৬ সালে হুমায়ুন স্যারের (হুমায়ুন আহমেদ) গল্পে ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছিলাম। মেহের আফরোজ শাওন ছিলেন পরিচালনায়। এরপর আসতে চলেছে ‘অপারেশন সুন্দরবন’। এখানে আমি যে ইউনিফর্ম পরে কাজটি করেছি, তার সম্মান রাখার চেষ্টা করেছি। ’

এই সিনেমায় রিয়াজ ছাড়াও সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক, অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ অনেকেই অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

অপারেশন সুন্দরবন রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন দীপংকর সেনগুপ্ত দীপন। এটি বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র। র‍্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা