আরও কমবে জ্বালানি তেলের দাম

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২২ | ৫:৩৬
Link Copied Successfully!

দেশে জ্বালানি তেলের দাম শিগগির আরও কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম যে হারে কমছে, দায়িত্বের সঙ্গে বলতে পারি দেশে জ্বালানি তেলের দাম শিগগির আরও কমবে। ইতোমধ্যে আমাদের প্রধানমন্ত্রী তার প্রমাণ দিয়েছেন। জ্বালানি তেলের দাম কিছুটা হলেও কমিয়েছেন।’

 

বৃহস্পতিবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সাভারের সিআরপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা তেল-গ্যাসের দাম বাড়ার আভাস পাচ্ছেন, আর আমি কমার আভাস পাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, বিশ্ববাজারে তেলের দাম-গ্যাসের দাম যেভাবে কমছে, সরকার ইতোমধ্যে তার মনোভাবের পরিচয় দিয়েছে।’

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: সংগৃহীত

তবে কোন পক্রিয়ায় কমানো হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, বিশ্ব বাজারে দাম বাড়লে আমরা বাড়াব, আর কমলে আমরা কমাব। তবে, দামটা হঠাৎ করে একটু বেশি পরিমাণ বেড়েছে। এ কারণে সমস্যাটা একটু বেশি হয়েছে। আপনারা জানেন, সরকার তেলের দাম শুধু কমায়নি; ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে তারা আবারও সমন্বয় করবে, আবারও কমাবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা