পাকিস্তানের হারে ভাগ্য খুলতে পারে ভারতের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২২ | ২:১৫
Link Copied Successfully!

এশিয়া কাপের ফাইনাল প্রায় নিশ্চিত বলা যায় শ্রীলংকার। অন্যদিকে বিদায় প্রায় নিশ্চিত ভারতের। কথা ছিল সুপার ফোরে ২ ম্যাচ হারলেই শেষ এশিয়া কাপ মিশন। কিন্তু পর পর ২ ম্যাচ হেরেও ঝুলে রইল ভারতের ফাইনাল-ভাগ্য।

এ যেন কোমায় রয়েছে ভারত। মূলত: ক্রিকেট খেলাই  অনিশ্চয়তার। কাগজে-কলমে যতক্ষণ সম্ভাবনা থাকে, ততক্ষণ শেষ কথা বলে দেওয়ার সুযোগ নেই।

তাহলে কোন ভিত্তিতে এখনও ২ ম্যাচ হারা ভারতের আশা জিইয়ে? সংক্ষেপে জবাব চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হাতে এখন ভারতের এশিয়া কাপের ভাগ্য!

বিজ্ঞাপন

বুধবার সুপার ফোরের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। সে ম্যাচে পাকিস্তান জিতলেই এশিয়া কাপের ফাইনালে আর ওঠা হচ্ছে না ভারতের।

কারণ, পাকিস্তানের পর শ্রীলংকার কাছেও হেরে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ ভারতের জন্য কঠিন।

বৃহস্পতিবার শুধু আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না। অন্য ম্যাচগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।

বিজ্ঞাপন

মঙ্গলবারের পর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলংকা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ ২ পয়েন্ট। ভারত এবং আফগানিস্তানের ঝুলিতে পয়েন্ট শূন্য।

এই অবস্থা থেকে ফাইনালে ভারতকে উঠতে হলে পাকিস্তানকে হারাতে হবে আফগানিস্তানের। আর শ্রীলংকাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিপক্ষে।  অর্থাৎ নিজেদের বাকি দুটি ম্যাচে জেতানো যাবে না বাবর আজমের দলকে। এটা হলেই একমাত্র রোহিতদের কপাল খুলবে।

ব্যাপারটি এমন যে পাকিস্তান বাকি দু’টি ম্যাচ হারলে ভারতের ফাইনালের পথ সুগম হয়। এরসঙ্গে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ভারতকে। এটা হলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত— তিন দলের পয়েন্টই হবে ২।

তখন দেখা হবে নেট রান রেট। আফগানিস্তানের মতোই ভারতের সংগ্রহে পয়েন্ট না থাকলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালে সেই ব্যবধান আরও বাড়বে। অন্য দিকে, পাকিস্তান বাকি দু’টি ম্যাচই হারলে বাবর আজমদের নেট রান রেট খারাপ হবে। এক মাত্র তখনই নেট রান রেটের বিচারে ফাইনাল খেলার ছাড়পত্র পাবে ভারত দল।

আর বুধবার পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান হেরে গেলেই ছিটকে যাবে ভারত। মাটি হবে এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকের সুযোগ। সে হিসেবে পাকিস্তানের হাতে ভারতের ভাগ্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের