প্রেমিককে ফিরে এনে দেয়ার চুক্তি: অত:পর যুবতীকে ধর্ষণ : কবিরাজ গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২২ | ১:২২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের যমুনা রোডে তান্ত্রিক কবিরাজ কর্তৃক পুরনো প্রেমিককে বসে এনে দেবার কথা বলে যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে ১ সেপ্টেম্বর বাদী হয়ে ভুক্তোভোগী যুবতী। মামলায় কথিত তান্ত্রিক কবিরাজ ইব্রাহিম ডাক্তার (৫৫) কে আসামী করা হয়।

মামলার ২৪ ঘন্টার মধ্যে কৌশল অবলম্বন করে শুক্রবার দুপুরে অভিযুক্ত তান্ত্রিক কবিরাজ ইব্রাহিম ডাক্তার (৫৫) কে যমুনা রোডে তার বসতঘর থেকে আটক করেছে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাকিবুল।

বিজ্ঞাপন

চাঁদপুর শহরের যমুনা রোডস্থ কবিরাজ ইব্রাহিমের বসতঘরের ভিতরে গত ২৫ আগস্ট রাত ১টায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবতী ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পরপর তান্ত্রিক কবিরাজ পালিয়ে যায়।

মামলার এজহার সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের যমুনা রোডে মা মেডিকেলের ঔষধ ফার্মেসীর দোকানে পেশায় তান্ত্রীক কবিরাজ ও ডাক্তারী কাজ করে থাকে। যুবতীর ব্যক্তিগত সমস্যাসহ প্রেমিকের সাথে দূরত্ব হওয়ায় তার সাথে প্রেমের সম্পর্ক ভাল হওয়ার জন্য তান্ত্রিক কবিরাজের কাছে যায়।

বিজ্ঞাপন

বিভিন্ন উপায়ে যুবতীকে কুপ্রস্তাব এবং দৈহিক মিলন করলে প্রেমিকের সাথে ভাল সম্পর্ক হবে বলে তান্ত্রিক জানায়। গত ২৪ আগস্ট রাতে যুবতীকে দেখা করার জন্য বলে কবিরাজ। পরে কবিরাজের কথা বিশ্বাস করে ২৪ আগস্ট রাত ১১টায় তার ফার্মেসীতে যায় যুবতী।

দীর্ঘ সময় কথাবার্তা বলার পর কবিরাজ কৌশলে তার বসতঘরের মধ্যে নিয়ে যায়। পরে কবিরাজ আসন দিবে বলে যুবতীকে তার পরিহিত জামাকাপড় খুলতে বলে। একপর্যায়ে তার বসত ঘর হতে বের হওয়ার চেষ্টা করলে কবিরাজ জোরপূর্বক ঘরের দরজা বন্ধ করে ইচ্ছার বিরুদ্ধে যুবতীকে ধর্ষণ করে।

ভুক্তভোগী যুবতী জানান, দূর সম্পর্কের আত্মীয় যমুনা রোডের সেকুল, স্বপ্না ও রহিমা আমাকে কবিরাজ ইব্রাহিমের কাছে নিয়ে যায়। আমার সমস্যা সমাধান করবে বলে ৫০ হাজার টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রথমে ২১ হাজার টাকা প্রদান করি। পরে পর্যায়ক্রমে আরও ৩০ হাজার টাকা প্রদান করি।

তিনি বলেন, টাকা দেওয়ার পর নির্জনে আসন দিবে বলে তার বাসায় আসতে বলে। তার কথা মত আমি কবিরাজের বাসায় যাই। আসন দেওয়ার পর ধুপের ধোয়ায় আমি প্রায় অচেতন হয়ে পড়ি। পড়ে সে আমাকে সারা রাত ধর্ষণ করে। সকালে তার ঘর থেকে বের করে দেয়। এরপর আরও দুইদিন আমাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এছাড়া আমাকে ফার্মেসীর ভেতরে রেখে তার স্ত্রীসহ অনেক মারধর করে। আমি প্রশাসনের কাছে তার বিচার চাই।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, যুবতীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় কথিত তান্ত্রিক ইব্রাহিমকে তার বসতঘর থেকে আটক করা হয়েছে।
সূত্র : দৈনিক চাঁদপুর প্রবাহ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা