সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চবি শিক্ষকের

তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২২ | ১১:২৩
Link Copied Successfully!

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চবি শিক্ষকের

প্রাইভেটকার চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফতাব হোসেন (৩৯) নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের চবির ১ নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চবির শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, চবি শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাতে চবির ৩৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক আফতাব হোসেন তার নিজস্ব স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকার পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ প্রাইভেটকার ও চালককে আটক করেছে।
তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব