দেশে ইভিএম এর মাধ্যমে নির্বাচন হবে না: ইঞ্জিনিয়ার মমিনুল হক

হোসেন বেপারী
আপডেটঃ আগস্ট ২৫, ২০২২ | ৮:৫৮
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত বিভিন্ন ইস্যুর প্রতিবাদে ১নং রাজারগাঁও ইউনিয়নে প্রতিবাদ সভা করেছে হাজীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজার হাসপাতাল সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ফজলুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, ইভিএম এর মাধ্যমে নির্বাচন দেওয়ার যেই পরিকল্পনা চলছে তা হবে না। ইভিএম নামক মেশিনের ব্যাটারী খুলে রেখেছি। এইভাবে নির্বাচন হবে না।
প্রতিবাদ সভায় ওই সময় বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাজী মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্, উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা মৎসজীবি দলের সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি সেলিম খাঁন, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক, মারুফ খাঁন রাসেল পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল হাসান, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক ফয়সাল হোসাইন, সদস্য জুয়েল রানা তালুকদার প্রমুখ।

সভায় ওই সময় হাজীগঞ্জ উপজেলা ছত্রদলের যুগ্ম আহ্ববায়ক কাদের দেওয়ান, সামছুদ্দিন খাঁন, নকিব হোসেন, কবির হোসেন রাজু ১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউনুস খাঁন, সিনিয়র সহ সভাপতি শামীম হোসেন, সাধারন সম্পাদক হারিছ আহমেদ খান, সহ সভাপতি, আব্দুল কাদের সরকার, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল আলম, , সহ সাধারন সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সহ সভাপতি- রবিউল ইসলাম, হাসান, যুগ্ম সম্পাদক-ইব্রাহীম সহ সাংগঠনিক সম্পাদক -রিয়াদ হোসেন, দপ্তর-জিয়া, প্রচার-আনিছ, ক্রীড়া-রামীম, ছাত্রনেতা সাগর, শাহপরান, সানী, আরিফ, শাখাওয়াত হোসেন, সম্রাট গাজী, হাসেম, মাহবুব হোসেনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা