লবণের প্যাকেট দিয়ে নিয়ে যেতো স্বর্ণ : আটক চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২২ | ৬:২৭
Link Copied Successfully!

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় ৫০ বছর বয়সী আদরী রানী চক্রবর্তী নামে নারীর সাথে প্রতারণা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় ৪ প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। স্বর্ণালংকারও পরবর্তীতে উদ্ধার করা হয়।

রোববার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন বরিশালের হিজড়া থানার মিঠু, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মো. শামীম, একই উপজেলার লাল চাঁন ও মো. রিফাত।

বিজ্ঞাপন

গত ২৪ জুলাই চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার তালুকদার প্লাজার ভিতরে অজ্ঞাতনামা প্রতারকরা পুরান বাজার ঘোষপাড়ার নারায়ন চক্রবর্তীর স্ত্রী আদরী রানী চক্রবর্তীর সাথে অভিনব পদ্ধতিতে প্রতারণা করে। তার গলায় থাকা ১ ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন, আট আনা ওজনের ১ জোড়া কানের দুল, ছয় আনা ওজনের চারটি আংটিসহ সর্বমোট ১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং নগদ ৫ হাজার ৫শ’ টাকা নিয়ে যায়।

ঘটনার একমাস পর শনিবার বিকেলে গোয়েন্দা পুলিশ শহরের কালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

পুলিশ সুপার মো. মিলন মাহমুদের নির্দেশে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের একটি টিম ঢাকা ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত প্রতারক সদস্যদের স্বীকারোক্তি মতে পলাতক আসামী রাসেল এর স্বর্ণের দোকান হতে ওই নারীর ১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার গলিত অবস্থায় উদ্ধার করেন।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ নজুরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ, ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ প্রমুখ। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা