থাকেন শহরে, সভাপতি হতে গ্রামের স্কুলে শিশুকে দুইবার ভর্তি !

Default User
মজিবুর রহমান
আপডেটঃ জুলাই ২৭, ২০২০ | ৯:০৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় একে একে বেরিয়ে আসছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচালনা পর্ষদের সভাপতি পদে পদ পেতে বিভিন্ন অপতৎপরতা। কেউ দিচ্ছেন ভুয়া সার্টিফিকেট। কেউ কেউ দিচ্ছেন ভুয়া তথ্য। শুধু একটাই উদ্দেশ্য বিদ্যালয়ের সভাপতি হওয়া।

এবার খোঁজ পাওয়া গেল হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের কালচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির পদ পেতে নিজের ৫ বছরের শিশুকে ভর্তি করালেন। ভর্তি শুধু এবার নয়, ভর্তি ২০১৯ সালেও একবার করেছেন। এবার আবার একই শ্রেণীতে ভর্তি দেখানো হয়েছে।

ওই বিদ্যালয়ের সভাপতি পদে থাকা কবির হোসেন এবারও সভাপতি হতে সকল অপতৎপরতা সমাপ্ত করেছেন। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির চূড়ান্ত একটি তালিকা করে উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে।

শেখ সিটি/ লাকী কূপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা রানী পাল বলেন, কবির হোসেনের শিশু সন্তান মাঝে মাঝে স্কুলে আসে। আর স্কুল তো এখন বন্ধ। তার শিশু ২০১৯ সালে একবার শিশু শ্রেণীতে ভর্তি হয়েছিল। এবার আবারও একই শ্রেণীতে ভর্তি দেখানো হয়েছে। শিশু ও শিশুর পরিবার থাকেন হাজীগঞ্জ বাজারে, গ্রামের স্কুলে মাঝে মাঝে শিশু আসে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের নবাগত তালিকায় শিক্ষক প্রতিনিধি হিসেবে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিল্লাল হোসেনকে নিযুক্ত করা হয়। তিনি বলেন, ‘কাকে সভাপতি করা হয়েছে, সেটা আমার জানা নেই। তবে আমাকে নাকি কমিটিতে রাখা হয়েছে।’

মোস্তফা কামাল পাটওয়ারীর ঈদ শুভেচ্ছা

এ বিষয়ে কবির হোসেনের সাথে কথা হয়। তিনি বলেন, ‘আমি আগেও এই কমিটির সভাপতি ছিলাম। এখন আবার ওই কমিটি আমাকে সভাপতি পদে স্থান দিয়েছে। আমার বিরুদ্ধে গ্রামে ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্রের শিকার হয়ে আসছি। আবার নতুন করে আমাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।

তার শিশু ভর্তি ও বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করা প্রসঙ্গে বলেন, ‘শিশুকে আবারও শিশু শ্রেণীতে রেখেছি। তাকে মাঝে মাঝে আমি নিয়ে যাই।’

এদিকে নিয়ম অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিভাবকরা সভাপতি হতে পারবেন। এই কবির হোসেন তার শিশু সন্তানকে ২০১৯ সালে একবার আবার ২০২০ সালে একবার মোট দুইবার ভর্তি দেখিয়েছেন। তার লক্ষ্য বিদ্যালয়ের সভাপতি হওয়া!

বিজ্ঞাপন

প্রচেষ্টা নির্বাচন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা