আল আমিনের মালদ্বীপ যাওয়ার স্বপ্ন ভেঙ্গে দিলো সহকর্মীর ইয়াবার প্যাকেট

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২২ | ৩:০৪
Link Copied Successfully!
আল আমিন -- পপুলার বিডিনিউজ

১৭ বছর মালদ্বীপে ছিল আল-আমিন। ছুটিতে আসেন দেশে। ছুটি শেষে যাবার বেলায় বিমান বন্দরে গিয়ে আর প্লেনে উঠা হয়নি। যেতে হয়েছে শ্রীঘরে। মালদ্বীপের সহপাঠী মানিকের একটি পার্সেল ছিল তার ব্যাগে। সেই পার্সেলে মিলল ইয়াবা। কোন কিছুই জানতেন না আল আমিন। সাত ভাই-বোনের বড় আল আমিন। কখনও সিগারেটও পান করেনি। সেই আল আমিনকে ইয়াবা পাচারের দায়ে যেতে হয়েছে জেলখানায়। চার মাস জেলখানায় থাকার পর জামিনে এসে বাড়ীতে কাটছে দিনক্ষণ।

আল আমিনের বাড়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম হাটিলা গ্রামে। সে ওই গ্রামের পাটোয়ারী বাড়ীর সিরাজুল হকের বড় ছেলে। আল আমিন মালদ্বীপের রাজধানী মালে একটি গাড়ীর গ্যারেজে কাজ করতেন।

জানতে চাইলে আল আমিন বলেন, কুমিল্লা বুড়িচং এলাকার আবদুল মালেকের ছেলে সুফিয়ান বিমান বন্দরে গিয়ে পার্সেলটি তাকে দেয়। ওই পার্সেলে মালদ্বীপে মানিককে দেয়ার কথা। কিন্তু ভেতরে ইয়াবা তা জানা ছিল না। তাদের কারণে এখন মালদ্বীপ যাওয়া বন্ধ।

বিজ্ঞাপন

আল আমিনের এলাকাবাসীর দাবী, বাংলাদেশ-মালদ্বীপের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে আল আমিনের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হোক। একই সাথে ইয়াবা প্রেরণে অভিযুক্ত সুফিয়ান ও মানিককে দ্রুত গ্রেফতার করে দৃষ্ট্রান্তমুলক শাস্তি চান তারা।

তার বাবা সিরাজুল হক বলেন, ছেলের আয়ের উপর নির্ভর পুরো পরিবার। সেই ছেলে এখন বেকার। আল আমিন যেন দ্রুত মালদ্বীপ যেতে পারে সেই জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আল আমিন বিশ্বাস করে পার্সেলটি নিতে গিয়ে এখন পুরো পরিবার দিনাতিপাত করতে হিমশিম খাচ্ছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার করার দাবী এবং আল আমিনকে মালদ্বীপ পাঠানোর সুযোগ দেয়ার আকুতি এলাকাবাসী ও তার পরিবারের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব