পপুলার বিডিনিউজে প্রতিবেদন প্রকাশের পর

দুই কন্যা সন্তানকে মায়ের কোলে তুলে দিলো পুলিশ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ২০, ২০২২ | ৪:৫৮
Link Copied Successfully!
আপন ঠিকানায় ফিরলো রিয়া ও ইভা -- পপুলার বিডিনিউজ

পপুলার বিডিনিউজে প্রতিবেদন প্রকাশের পর
দুই কন্যা সন্তানকে মায়ের কোলে তুলে দিলো পুলিশ
মনিরুজ্জামান বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া জাহান নাবিলা

বুধবার দুপুরে দুই কন্যা সন্তান রিয়া ও ইভাকে তাদের জন্মধারিণী মা জান্নাত বেগমের কোলে তুলে দিলো হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুই কন্যা সন্তানকে বিক্রি করে বিদ্যুৎ বিল ও ঋণ দিলেন বাবা- শিরোনাম পপুলার বিডিনিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিষয়টি গুরুত্ব দিয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ ও উপ-পরিদর্শক ইউনুছ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে পৃথক দুটি স্থান থেকে দুই সন্তানকে উদ্ধার করেন।


হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ পপুলার বিডিনিউজকে জানান, সন্তান দত্তক দেয়াটা তাদের রাষ্ট্রীয় বিধানানুযায়ী হয়নি। দুই সন্তানকে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলালের উপস্থিততে তাদের মা-বাবার কাছে তুলে দেয়া হয়েছে।

দুই সন্তানকে কাছে পেয়ে মা জান্নাত বেগম পপুলার বিডিনিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সন্তানদের কাছে পেয়ে আজ বড় শান্তি পাচ্ছি।

বিজ্ঞাপন

বাবা এমরান হোসেন বলেন, অভাব অনটনে পড়েছি। তাই এই ভুল সিদ্ধান্ত নিয়েছি। সন্তানদের কাছে পেয়ে ভালো লাগছে।

এদিকে রিয়াকে লালনপালন করার পরিবার বলছেন, রিয়াকে নেয়ার পর খাট থেকে পড়ে পা ভাঙ্গে। তারপর ঢাকায় চিকিৎসা করে কয়েক লাখ টাকা খরচা হয়েছে।

জানতে চাইলে উপ-পরিদর্শক ইউনুস বলেন, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী এলাকার প্রবাসী মোতালেবের ঘর থেকে সিরাতুন মুনতাহা ওরফে ইভাকে (৫) এবং ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী ভূইয়া বাড়ির বাবুল ভূইয়ার ঘর থেকে রিয়া (৩) কে উদ্ধার করা হয়। দুই সন্তানের বাবা এমরান হোসেন ও মা জান্নাত বেগম। তাদের গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা।

বিজ্ঞাপন

গেল ২০২০ সালের শেষের দিকে ৪০ হাজার টাকা করে পৃথক স্থানে দুই কন্যাকে ৮০ হাজার টাকায় বিক্রি করেন বাবা এমরান হোসেন। ওই সময় মা জান্নাত বেগমকে চট্টগ্রামে গার্মেন্টসের চাকরিতে ছিলেন। তাকে না জানিয়ে দুই সন্তানকে বিক্রি করেন বাবা।

রিয়া ও ইভা হয়তো গেলো দুই বছরে লালনপালন ও আদরের মা পেয়েছেন। এবার পেয়েছেন তাদের জন্মধারিণী মা। দুই কন্যা সন্তান বেড়ে উঠুক আপন মায়ের আদর স্নেহ আর ভালোবাসায়।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব