‘পঞ্চপান্ডব’ বিদায়ের ইঙ্গিত দিলেন তামিম

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৪, ২০২২ | ১১:৫৮
Link Copied Successfully!

বাংলাদেশ ক্রিকেটে ‘পঞ্চপান্ডব’ নামে একটি বহুল পরিচিত শব্দ রয়েছে। এই পঞ্চপাণ্ডব হলেন— মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

যদিও পঞ্চপান্ডবকে এখন আর মাঠে একসঙ্গে মাঠে দেখা যায় না। কারণ, অবসর না নিলেও জাতীয় দল থেকে বহু দূরে মাশরাফি। ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে সক্রিয় তিনি।

বাকি চারজন খেলে গেলেও টেস্টে খেলছেন না মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টি থেকে বিশ্রামে তামিম। মাঝেমধ্যে ইনজুরি ও ছুটির কারণে সাকিবও মাঠে অনুপস্থিত থাকেন।

বিজ্ঞাপন

পবিত্র হজ পালনে চলমান উইন্ডিজ সিরিজে নেই মুশফিক। সাকিবও ছুটি নিয়েছেন ওয়ানডে সিরিজে।

এক কথায় ওয়ানডে সিরিজে সুযোগ থাকলেও চার সিনিয়রকে দলে একসঙ্গে পাওয়া অনেকটাই মুশকিল এখন।

একসঙ্গে না পাওয়া গেলেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই চারজনই জাতীয় দলের প্রধান পারফরমার হয়ে থাকবেন, বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন বিদায়ের।

বিজ্ঞাপন

তামিম জানিয়ে দিলেন, ২০২৩ বিশ্বকাপে সম্ভাব্য সেরা দলে এই চার পাণ্ডবকে দেখা যাবে। আর ২০২৩ বিশ্বকাপেই হবে চারজনের শেষ বিশ্বকাপ।

তবে সেই বিদায়টা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নাকি শুধু ওয়ানডে সংস্করণে, তা বিস্তারিত কিছু বলেননি দেশসেরা এই ব্যাটার।

তামিম বলেছেন, ‘খুব সম্ভবত (ভারতে হতে যাওয়া) ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের সবার জন্য অনেক বড় আসর হতে চলেছে। বিশেষ করে আমাদের চারজনের জন্য, যাদের এটিই শেষ বিশ্বকাপ। তাই আমরা সম্ভাব্য সেরা দল ও কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি। এখনও অনেক জায়গা আছে, যেগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। ’

অবশ্য এ চার তারকার ক্রিকেট থেকে বিদায়ের সময় ঘনিয়ে আসছে। চারজনই ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে অবস্থান করছেন।

১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা মুশফিকের, সাকিব খেলছেন ১৬ বছর ধরে। ক্রিকেটে তামিমের বয়স ১৫ বছর আর মাহমুদউল্লাহর ১৫ বছর পূর্ণ হবে ১০ দিন পরই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ