ক্রিকেটের তিন সংস্করণেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান

ক্রিকেটের তিন সংস্করণেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২২, ২০২২ | ৬:৫১
Link Copied Successfully!

একটা সময় ক্রিকেটের তিন সংস্করণেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে শুধু ওয়ানডেতেই শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন তিনি। তবে আশার কথা, তিন ফরম্যাটেই নিয়মিত হচ্ছেন সাকিব, উন্নতি করছেন র‌্যাংকিংয়েও। সর্বশেষ আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।

ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে টপকে টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিব এখন দ্বিতীয় স্থানে। সাকিবের সামনে শুধু ভারতের আরেক অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। সাকিবের উন্নতিতে অবনমন হয়েছে অশ্বিন ও হোল্ডারের। অশ্বিন এখন তিনে আর হোল্ডারের অবস্থান চারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও অধিনায়ক সাকিব ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। এ ছাড়া প্রথম ইনিংসে বল হাতেও ছিলেন কার্যকর। র‌্যাংকিংয়ে সেটিরই পুরস্কার পেলেন সাকিব।

বিজ্ঞাপন

সূত্র: কালের কণ্ঠ
H/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন