মাদকের স্পর্শ থেকে নিজেকে মুক্ত থাকার শপথ নিতে হবে: ডিসি কামরুল হাসান

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২২ | ৮:৫৮
Link Copied Successfully!

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে চাঁদপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। ২০ জুন সোমবার চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় জেলা ও উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগ, রাজনিতিবীদ, আনসার সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘আমরা মাদকমুক্ত সমাজ চাই’ কথাটি শুধুমাত্র বক্তব্যের মধ্যেই সিমাবদ্ধ রাখলে হবে না। বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে। মাদকের এই মরনব্যাধী থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, মাদক নির্মূলে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় পাড়া মহল্লার মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। সন্তানের প্রতি পিতা-মাতার পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সবকিছুর আগে নিজেকে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে। তবেই সত্যিকার অর্থে মাদকমুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, এনএসআই -এর উপ-পরিচালক আরমান আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর এর উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা) পরিচালক মোহাম্মদ আবদুল হাই পিএএ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান