বর্ষা নদীর পানি বৃদ্ধির সঙ্গে ভাঙনঝুঁকিতে চাঁদপুর শহররক্ষা বাঁধ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৯, ২০২২ | ৪:০০
Link Copied Successfully!

বর্ষা এলেই নদনদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন নদীতে ভাঙন দেখা দেয়। চাঁদপুর মেঘনা নদীর ক্ষেত্রেও সে রকম ভাঙন শুরু হয়েছে। বর্ষার শুরুতে ‘হিংস্র’ হয়ে উঠেছে মেঘনা নদী।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীর উত্তাল ঢেউ এবং তিন নদীর মিলনস্থল দিয়ে আবারও ঘূর্ণিস্রোতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শহরের মোলহেড ও পুরানবাজার ঠোট্টা এলাকা ভয়ানক রূপে দেখা যাচ্ছে। এতে আবারও হুমকির মুখে পড়েছে চাঁদপুর শহররক্ষা বাঁধ।

এ বাঁধের ১০টি পয়েন্ট খুবই ভাঙনঝুঁকিতে রয়েছে। সেগুলো হচ্ছে— চাঁদপুর লঞ্চঘাট পশ্চিম অংশের টিলাবাড়ি, যমুনা রোড, পাইলট হাউস, বড়স্টেশন মোলহেডের ঠোট্টা, পুরাতন লঞ্চঘাটসংলগ্ন খেয়া ও ট্রলারঘাট, পুরানবাজারের ব্যবসায়িক এলাকা ভূঁইয়ারঘাট, মদিনা মসজিদ ট্রলারঘাট, পশ্চিমবাজার, হরিসভা ঠোট্টা ও মুক্তিযোদ্ধা মরহুম নুরু বকাউল বাড়িসহ রনাগোয়াল এলাকা। এ ছাড়া চাঁদপুরের অন্যান্য নদীতীরবর্তী অনেক এলাকা ভাঙনপ্রবণ রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসনে যে প্রকল্পটি হাতে নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়, সেটি অনুমোদনের ধীরগতি চলছে বলে জানা যায়। সরকারের কাছে জোরালো তদবির না থাকায় প্রকল্পটি আলোর মুখ দেখছে না।

সম্প্রতি বড় স্টেশন যমুনা রোড টিলাবাড়ি এলাকায় ভাঙনে বাঁধের অসংখ্য ব্লক দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই স্থানটি সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলে আপাতত ভাঙন ঠেকিয়েছে।

অন্যদিকে পুরানবাজার দোলমন্দির প্রাঙ্গণে শহররক্ষা বাঁধের কিছু ব্লক দেবে গিয়ে সেখানে ফাটল দেখা দিয়েছে। মেঘনা নদীর গতিবিধি, পানি প্রবাহ স্রোতের তীব্রতা আবারও ভাঙন আলামত হিসেবে দেখছেন নদীর পাড়ের ব্যবসায়ী ও মানুষজন।

বিজ্ঞাপন

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থল হচ্ছে চাঁদপুর শহর। শহরের পশ্চিম অংশে মেঘনা ও পদ্মার মিলনস্থল বড় স্টেশন ও পুরানবাজার ঠোট্টা এলাকায় তীব্র স্রোতের কারণে ব্লকবাঁধ দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব এলাকায় মাঝে মধ্যে বালুর বস্তা ফেলা হচ্ছে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান