মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় 

বেলচোঁ বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২২ | ৭:৩২
Link Copied Successfully!
বেলচোঁ বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল -- পপুলার বিডিনিউজ

ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর সহধর্মিণী আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বেলচোঁ বাজারে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নামাজ শেষে দিকচাইল, সোনাইমুড়ী, সেন্দ্রা, মোল্লাডহর, দোয়াগন্ডা ও বেলচোঁ এলাকা থেকে মুসলিরা জড়ো হতে থাকে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান বাবু, ইয়ছিন, রুবেল মিজি, রেদোয়ান, সাগর, আমিনুল ইসলাম, মুনাজাত পরিচলনা দিকচাইল পিশ্চম পাড়া মসজিদের খতিব।

ওই সময় মুসলিম জনতা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন এবং ভারতের সকল পণ্য বয়কট করার আহবান জানানো হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব