হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ

হাজীগঞ্জ পাইলট হাইস্কুলে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৪, ২০২২ | ৭:৫৫
Link Copied Successfully!
বক্তৃতা করছেন ইউএনও রাশেদুল ইসলাম তানজীর -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের ২০২২ সালের এস এস সি ও এস এস সি ভোকেশনাল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাঈদের সভাপতিত্বে ও প্রভাষক কামরুল হাসান সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক নাজমুস শাহাদাত ও গীতা পাঠ করেন, প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা লিপি রানি দে।

বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মনে পড়ে গেলো ২০০৫ সালের কথা। ২০০৫ সালের এসএসসি পরীক্ষার্থী হিসেবে বিদায় নিয়েছি।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনও তোমরা শ্রোতের সাথে মিশে যেও না, শ্রোতের বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি শ্রোতের সাথে মিশে যাও তাহলে তোমরা পিছে পড়ে যাবে।

অনুষ্ঠানে ওই বক্তৃতা করেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, ভোকেশনাল বিভাগের সহকারী শিক্ষক মো. শাহজাহান মুন্সী, সহকারী শিক্ষক মিজানুর রহমান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান ও শিক্ষানুরাগী মো. মনির হোসেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, রাহমুন ফেরদৌস, বিদায় বানী পাঠ করেন রোজায়ানা ইসলাম মোহীনি, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন, ইরফান জামান সিয়াম, নাবিলা বিনতে কামাল ও ফাবিহা লামিসা। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা