মতলব উত্তরে স্বপ্ন দেখে দেখে....

পবিত্র কোরআন শরীফ কিনে নদীতে ফেলতেন এই নারী

Reporter
সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জুন ১০, ২০২২ | ৯:৪৭
Link Copied Successfully!
এই নারী জনতা কর্তৃক ধৃত -- পপুলার বিডিনিউজ

সারা দেশ যখন হযরত মুহাম্মদ (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে উত্তাল তখনই চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পবিত্র আল কোরআন অবমাননার অভিযোগে জনতা কর্তৃক নুশরাত জাহান নামে এক নারীকে পুলিশে দেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ জুন) সকাল ৯টার সময় উপজেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে এ ঘটনাটি ঘটে।

আটক ওই মহিলার স্বামী হায়দার আলী ইনসেপ্টা ঔষধ কোম্পানীতে মতলব উত্তরে আরএমও হিসেবে কর্মরত। ওই মহিলার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলায়। আর স্বামীর বাড়ি ভোলা জেলায়। তাদের ঘরে ১২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। সে স্বপ্নে দেখছে, তাকে পবিত্র কোরআন শরীফ নদীতে ছেড়ে দেওয়ার জন্য। তাহলে সে সুস্থ্য হবে এ অজুহাত দেখিয়ে সে প্রায়ই পবিত্র কোরআন শরীফ কিনে নদীতে নিয়ে ফেলে দিত।

বিজ্ঞাপন

জানা যায়, আটক মহিলা উপজেলার ছেংগারচর বাজারের ফরহাদ দর্জির দোকান থেকে প্রতি দিন ৯০-১০০ কোরআন কিনে নিতেন।  আসছে প্রায় ৫-৬ মাস যাবত এ কাজটি করে আসছে। প্রতি দিন সে এভাবে এতগুলো কোরআন শরীফ কিনে যাওয়া দোকানদার ফরহাদের সন্দেহ হয়। ফরহাদ বিষয়টি মাদ্রাসার শিক্ষক ও আশপাশের মসজিদের ইমামদের জানান। এই সন্দেহ থেকে গত দু’দিন আগে তিনি ছেংগারচর বাজার থেকে ৯০ টি কোরআন কিনে একটি অটোগাড়িতে উপজেলার এখলাছপুর মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনা হাতে নাতে ধরে ফেলে। এরপর তার স্বামী ইনসেপ্টা ঔষধ কোম্পানীতে মতলব উত্তরে আরএমও হায়দার আলীকে এ ঘটনার সর্ম্পকে জানতে একদিন সময় নেন।

শুক্রবার বিষয়টি নিয়ে সকালে আলেম ওলামাদের সমন্বয়ে শুনানী হওয়ার কথা।  শুক্রবার কাউকে কিছু না বলে দুটি ব্যাগে করে পবিত্র কোরআন শরীফসহ পালিয়ে যাওয়ার সময় তৌহিদী জনতা তাকে আটক করে। এ ঘটনা মুহুর্তের মধ্যে জানাজানি হইলে ছেংগারচর পৌর বাজারে শত’ শত’ মুসলমানরা ক্ষীপ্ত হয়ে এ মহিলার দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে শ্লোগান দিতে থাকেন।

উপজেলার সমগ্র মুসলিম উম্মার মধ্যে ক্ষীপ্ত হয়ে উঠেন। এ ঘটনায় তৌহিদি জনতা বিক্ষোপ মিছিল করে। এক পর্যায়ে পরিস্থিত নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার অবস্থায় কয়েকজন দায়িত্বশীল ব্যাক্তিরা তাকে মতলব উত্তর থানায় হস্তান্তর করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে থানা পুলিশ হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার ছেংগারচর বাজার কারিমিয়া উলূম মাদ্রাসার মুতাওয়ালি হাফেজ মোঃ আতাউল্লাহ মহসিন বলেন, একমাত্র ছিড়া ফেরা কোরআন শরীফ পানিতে বা নদীতে ফেলে দিতে পারে। কিন্তু এতগুলো নতুন কোরআন শরীফ নদীতে ফেলার দেওয়ার পবিত্র কোরআন শরীফ অবমাননার শামিল। এগুলো সে কোনো মসজিদ,মাদ্রাসা ও এতিমখানায় দিতে পারতো। এটা না করে তিনি পবিত্র কোরআন শরীফ নদীতে ফেলে দেওয়া এটা অবমাননার শামিল। তাকে জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কারা খুজে বের করার জন্য তিনি প্রশাসনের কাছে দাবী জানান।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মহিলাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে পবিত্র আল কোরআন অবমাননার অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ নারীর মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের দাবী।

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব