সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

পদ্মা-মেঘনা থেকে কেউ অবৈধভাবে বালু উত্তোলণ করতে পারবে না : নবাগত ডিসি

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ জুন ২, ২০২২ | ৮:২৮
Link Copied Successfully!
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর বলেন, সাংবাদিকদের সবার চোখ মিলে আমার তৃতীয় আরেকটি চোখ, যা দিয়ে আমি চাঁদপুরের সমস্য এবং সম্ভাবনাগুলো দেখতে চাই। আমি সবসময় ইতিবাচক মনভাবের মানুষ। আমি সমালোচনা গ্রহণ করতে পারি। সাংবাদিকদের লেখার হাত হববে উন্মুক্ত। সেই হাতে আমরা কখনোই শিকল লাগাতে যাবো না। যদি খুব ক্রিটিকাল কিছু থাকে তবে, সম্ভব হলে রিপোর্ট করার আগে আমাদের সাথে একটু আলোচনা করে নেওয়ার অনুরোধ রইলো।

তিনি আরও বলেন, আমি এই সভার মাধ্যমে চাঁদপুর সম্পর্কে অনেক তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করলাম। এখান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়েই আমার কর্মপরিকল্পনা সাজাবো। সম্ভব হলে প্রতি ৩ মাস অন্তর অন্তর এই রকম সভা করে আমাদের কাজের অগ্রগতির ফলোয়াপ তুলে ধরবো।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে কতদিন কাজ করতে পারবো তা জানি না। তবে আমি যেমন আমার শার্টে কাঁদা লাগানো দেই না, তেমনিভাবে এখানে শেষ কর্মদিবসের দিনটিও পরিচ্ছন্নভাবে শেষ করে যেতে চাই। যাতে আমার কাজে কিংবা গায়ে কোন কাঁদা না থাকে। আমি আপনাদের কাছে সে দোয়া এবং সহযোগিতাই কামনা করছি।

সভায় চাঁদপুরের সাংবাদিকরা তাদের বক্তব্যে নবাগত জেলা প্রশাসকের কাছে বিভিন্ন পরামর্শ এবং প্রস্তাবনা তুলে ধরেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, চাঁদপুরে দ্রুত একটি আধুনিক নৌ-বন্দর গড়ে তোলা, একটি শিশু পার্ক তৈরি করা, শহরের লেকটি সংস্কার, চাঁদপুরে যানজট নিরসন, চাঁদপুর-রায়পুর সেতুর টোল আদায় বন্ধ করা এবং নদী ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষায় আর কেউ যাতে অবৈধভাবে পদ্মা-মেঘনা থেকে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন প্রস্তবনা জানিয়ে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শহাদাত, সাবেক সভাপতি শহিদ পাটোয়ারি, ইকবাল হোসেন পাটোয়ারি, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জিএম শাহীন, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলম পলাশ, বর্তমান সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কেএম মাসুদ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা