ধেররার আওয়ামী লীগ নেতার মায়ের কবর জিয়ারত ও উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর মেয়র লিপন

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ১৯, ২০২২ | ৩:১৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ড ধেররা-খটরা-বিলওয়াই আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজান বেপারীর মায়ের কবর জিয়ারত করেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।

বৃহস্পতিবার সকালে খাটরা বেপারীর বাড়ীর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজান বেপারীর মায়ের কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

এর আগে পৗর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন স্থানীয়দের সাথে কৌশল বিনিময় করেন। ওইসময় তিনি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর মহসিন ফারুক বাদল, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুর রশিদ মিয়াজি, মান্নান মীর, মনু প্রধানীয়া।

বিজ্ঞাপন

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জুলহাস বেপারী, কামরুল খান, সুমন তালুকদার, জসিম উদ্দিন তপদার, আহসান সিকদার , শাকিল চৌধুরী,সবুজ সিকদার, বোরহান মুন্সি, ইকবাল, কাইয়ুম, ইমান হোসেন রিদয়, সোহেল হোসেন মজুমদার, মো. বিল্লাল হোসেন,মোস্তফা সর্দারসহ ওয়ার্ড আওয়ামী,যুবলীগ, ছাএলীগের নেতৃবৃন্দ।

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজান বেপারীর মা গত মঙ্গলবার সকাল এগারোটা দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুতে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব