চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ মে ১৮, ২০২২ | ৬:১৫
Link Copied Successfully!

চাঁদপুরের সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৮ মে বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের দু’টি গুদাম সিলগালা করেছে উপজেলা প্রশাসন। ঘটনার পরপরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী গাঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়ন জাটকা রক্ষায় জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৫৩ দশমিক ৬৮০ টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। যা বুধবার সকাল থেকে নিবন্ধিত ৬৬১ জেলের মাঝে বিতরণের কথা ছিলো। কিন্তু সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা (উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে চালের বস্তার সংখ্যায় গরমিল দেখতে পান। এর মধ্যে ৮২টি বস্তা না পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে সেখান থেকে ফিরে যান তিনি।

পরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে অবহিত করা হলে তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে ওই ইউনিয়ন পরিষদের দুটি গুদাম (ভবন) সিলগালা করে দেন। এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেছেন। এতে ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনিকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

ইউপি সচিব মো. মিজানুর রহমান বলেন, ‘দুটি গুদামে ৪৫ বস্তা চাল গরমিল পাওয়ার অভিযোগে সিলগালা করা হয়। চাল না থাকার কারণটি আমার জানা নেই। বিষয়টি চেয়ারম্যানের দায়িত্বে ছিল।’

এ ঘটনার পর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীকে ইউপি কার্যালয় এবং তার বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ইউএনও সানজিদা শাহনাজ বলেন, ‘চাল না থাকার বিষয়টি জানার পর দুটি ভবন সিলাগালা করার নির্দেশ দেই। এ ঘটনায় চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী দায়ী। আমরা আপাতত চাল বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছি। চেয়ারম্যানের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা