চান্দিনায় ফেনসিডিল উদ্ধার, চাঁদপুরে আওয়ামীলীগের রাজনীতিতে তোলপাড় কেন?

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ১৩, ২০২২ | ১২:২৪
Link Copied Successfully!

খাদে পড়া অ্যাম্বুলেন্সে মিলল ৬’শ ৯ বোতল ফেনসিডিল। অ্যাম্বুলেন্সটি চাঁদপুরের আঞ্জুমান খাদেমুল ইনসান সংগঠনের। আর ঘটনাটি  কুমিল্লা জেলার চান্দিনা মহাসড়কের পাশে। চান্দিনা থানা পুলিশ  চাঁদপুর পুলিশের সহযোগিতা নিয়ে অ্যাম্বুলেন্স চালক সুজনকে গ্রেফতার করেছে। সুজনের ভাষ্যমতে তাকে যে ফোন করে ভাড়া চুক্তি করেছে, পুলিশ তাদেরকে খুঁজে বের করে ঘটনার পেছনের ঘটনা উদঘাটনের কাজ করছেন।

চান্দিনায় অ্যাম্বুলেন্সে ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঁদপুরের রাজনীতিতে তোলপাড় কেন?

ওই অ্যাম্বুলেন্সটি ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান। আর তা থেকেই ৬শ’ ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হওয়ায় চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনসহ সর্ব মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

১১ মে বুধবার বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে অ্যাম্বুলেন্সটি পড়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই একটি মহল আঞ্জুমান খাদেমুল ইনসান চাঁদপুর নামের ওই সংগঠনের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগ কে জড়িয়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে নানান আপত্তিকর মন্তব্য শুরু করেন।

ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে স্থানীয় লোকজন ছুটে যায়। প্রত্যক্ষদর্শীরা অ্যাম্বুলেন্স চালকসহ অন্যদের উদ্ধার করতে গিয়ে দেখে ভেতরে কোনো মানুষ নেই। অ্যাম্বুলেন্সভর্তি অনেকগুলো কার্টন দেখা যায়। এর মধ্যে একটি ছেঁড়া কার্টনের ভেতর ফেনসিডিল দেখে পুলিশের জরুরি নম্বর ৯৯৯ ফোন করা হয়। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

অ্যাম্বুলেন্স চালক সুজন গ্রেফতারের পর বলেন, শাহরাস্তি উপজেলা থেকে দুই ব্যাক্তি গাড়ী ভাড়া নেয়। পরে তারা অস্ত্র ঠেকিয়ে ফেন্সিডিলগুলো ঢাকায় নিতে চেয়েছিল।

বিজ্ঞাপন

অপরদিকে জেলা আওয়ামীলীগের দৃষ্টিগোচর হওয়ায় সম্প্রতি জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিনের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগ জরুরী মিটিংয় শেষে এই ঘটনা ষড়যন্ত্র বলে দাবী করেন।

ওই সময় জেলা আওয়ামীলীগ বলেন, আগামী জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্তকারীদের কোন ছাড় না দিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা নতুন নয়। তবুও এই ঘটনায় কেন এতো তোলপাড়। এর পেছনের রাজনীতি কি বলছে। সম্প্রতি চাঁদপুরের আওয়ামীলীগের দুই মেরুর রাজনীতি তুঙ্গে। তবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সম্পত্তি ক্রয়ে অনিয়ম, মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধ, জেলা প্রশাসকের দায়ের করা মামলার পর এই ফেন্সিডিল উদ্ধারের ঘটনান রেশ কতদূর সাংগঠনিক উন্নতি হচ্ছে সরকার দলীয় এই চাঁদপুরের আওয়ামীলীগের রাজনীতি? পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা