স্ত্রীর গলা কেটে পালিয়ে গেলো স্বামী নাছির

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৯, ২০২২ | ১২:৫৫
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামের একজনকে তার স্বামী গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ ছেলে রবিউলের।

সোমবার বেলা ১১টার দিকে ওই এলাকার ধনপর্দ্দি গ্রামের প্রধানিয়া বাড়ীর দোতলা ভবনের নীচতলা থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
রবিবার রাতের এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ীর নাছির উদ্দীনের স্ত্রী। তার দুই পুত্র সন্তান রয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির উদ্দীন পলাতক।

বিজ্ঞাপন

রুপা বেগম মুন্সীরহাট বাজারের সিদ্দিক গাজীর হোটেলে বাবুচির কাজ করতেন। তার বাবার বাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

ছেলে রবিউল ইসলাম জানান, তার বাবা নাছির উদ্দীন প্রায় সময় মা রুপা বেগমকে মারধর করতো।

গত মাসে নাছির উদ্দীনের নির্যাতন সইতে না পেরে বাসা পরিবর্তন করে। খবর পেয়ে নাছির দুইদিন আগে এই বাসায় আসে। নাছির উদ্দীনই রুপা বেগমকে খুন করে বলে দাবী ছেলে রবিউল ইসলামের।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নাছির স্ত্রী সন্তান নিয়ে প্রধানিয়ার বাড়ীতে ভাড়া থাকতো। সে পেশায় রং মিস্ত্রি।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গোয়েন্দা পুলিশ (ডিবি), পিবিআই ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা