মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২২

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৮, ২০২২ | ৫:৫৯
Link Copied Successfully!

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মহাসড়কের মুলজান এলাকায় আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ঈদ শেষে ব্যস্ততম এই মহাসড়কে পৌনে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ঘটনাস্থলের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। নিহত বাদশা মিয়া (৪০) ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।

https://fb.watch/cTqGwKs_ql/

বিজ্ঞাপন

জেলা ট্রাফিক পুলিশ, সদর থানা–পুলিশ, গোলড়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সেলফি পরিবহনের যাত্রীবোঝাই একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে চুয়াডাঙ্গাগামী জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিল। বেলা পৌনে দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনা উভয় বাসের কমপক্ষে ২২ যাত্রী আহত হন। নিহত যাত্রী সেলফি পরিবহনের। যাত্রীদের বেশির ভাগই একই পরিবহনের।

খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিস, গোলড়া হাইওয়ে পুলিশ, সদর থানার পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার অভিযান শুরু করে। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাস্থল সরেজমিন দেখা যায়, দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে অবস্থায় পড়েছিল। লাশটি রাখা ছিল মহাসড়কের পাশে। মহাসড়কের ওপর বাস দুটি থাকায় দুর্ঘটনাস্থলের উভয় পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বেলা আড়াইটার দিকে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল শুরু হয়। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) এ কে এম মেরাজ উদ্দিন বলেন, বেলা তিনটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ কে এম রাসেল বলেন, দুর্ঘটনায় আহত ২২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে নয়জনকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা