প্রত্যেক জনগণ বস্তুনিষ্ট সংবাদ প্রত্যাশা করে:  সুজিত রায় নন্দি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২২ | ৯:৫১
Link Copied Successfully!

দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচন সভা, কেক কাটা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার চাঁদপুর প্রেসক্লাবে ৩য় তলায় বাদ আছর অনুষ্ঠিত সভায় পত্রিকার সহ-সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে বড় আদালত আমাদের বিবেক। বিবেকের কাছে দায়বদ্ধ থাকবে। প্রত্যক জনগণ সাংবাদিকের কাছে বস্তুনিষ্ট সংবাদ প্রত্যাশা করে। বর্তমান সরকারের আমলে সংবাদ মাধ্যমের সংখ্যা ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়া বৃদ্ধি পেয়েছে। অতীতে সংবাদ মাধ্যমকে কন্ঠরোধ করা হতো। আজকে সেটা হচ্ছে না।

পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেন ও বার্তা সম্পাদক মিজান লিটনের যৌথ পরিচালনায় আলোচনা সভা ও ইফতার শেষে প্রতিষ্ঠা বার্ষীকির কেক কাটেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফরিদঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ও চাঁদপুর প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যাপক ডাঃ আতাহার আলী, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, টেলিভিশন ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে.এম. মাসুদ, রোটা. ডেন্টিস্ট মাসুদ হাসান, বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শওকত আলী, সাপ্তাহিক সকালের খবর ও মাই টিভির জেলা প্রতিনিধি মনওয়ার কানন, বিডি সমাচর ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ মহসিন হোসেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাছেল, আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম সম্পাদক ও পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু, পাক্ষিক চাঁদ নগরের সম্পাদক ও চাঁদপুর প্রতিদিনের যুগ্ম সম্পাদক শাবিত্রী রাণি ঘোষ, আলোকিত চাঁদপুর পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আনিছুর রহমান সুজন প্রমুখ। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা