বিদেশ যেতে পরিবারের কাছে মুক্তিপণ দাবী, গ্রেফতার তিন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২২ | ৫:৫৬
Link Copied Successfully!

বিদেশ যেতে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করাতে গিয়ে র‌্যাবের হাতে ধরাশায়ী কুমিল্লার তিন যুবক।

গত ২১ এপ্রিল মোঃ আব্দুস সোবহান অপহরনের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন গত ২০ এপ্রিল কুমিল্লার লাকসাম হতে কুমিল্লা শহরে আসার পথে অজ্ঞাতনামা স্থান হতে ফজলে হাছিব মজুমদার (২৩) অপহরণ হয়।  ২১ এপ্রিল  সকাল ০৭:৩০ ঘটিকার সময় তার শশুর, শাশুরী এবং তার নাম্বারে বার বার ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ কুমিল্লা ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে গত ২৫ এপ্রিল সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফজলে হাছিব মজুমদার (২৩) উদ্ধার করা হয়।

ওসমানের নিকট বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানায়ায়, সেচ্ছায় আত্মগোপনে থাকা মোঃ ফজলে হারিছ মজুমদার(২৩) একজন নব্য বিবাহিত যুবক। তার ইচ্ছে ছিলো বিদেশ যাবে এবং নিজেকে বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত করবে। কিন্তু সে বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান হওয়ায় তার বাবা মা কোনভাবেই তাকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না। এমতাবস্থায় সে তার পরিবারকে না জানিয়ে নিজে থেকেই পাসপোর্ট তৈরী করে। বিদেশ যাওয়ার যতো প্রয়োজনীয় অর্থ নিজের নিকট না থাকায় সে তার বন্ধু ওসমান ও মাজেদের সাথে আত্মগোপনে থেকে পরিবারের নিকট থেকে বিদেশ গনমনের প্রয়োজনীয় অর্থ আদায় করার পরিকল্পনা করে।

পরবর্তীতে মোঃ ফজলে হারিছ মজুমদারের দেয়া এমন তথ্যের ভিত্তিতে গত ২৫ এপ্রিল ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার লাকসাম থানা এবং কোতয়ালি থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মলম পার্টির সদস্য মোঃ ওসমান গনি(২৬) ও আব্দুল মজিদ(২৭) গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন,  গ্রেফতারকৃত আসামীদের কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপহরণ সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব