নেত্রকোনায় বিপৎসীমায় পানি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২২ | ১:১৭
Link Copied Successfully!

প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড় এলাকার ফসল রক্ষাবাঁধ ভেঙে বিভিন্ন হাওড়ের বিপুল পরিমাণ ফসল পানিতে তলিয়ে যায়। এবারও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকার বেশকিছু ফসল রক্ষাবাঁধ ভেঙে বিপুল পরিমাণ বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, নেত্রকোনায় নদনদীসহ হাওড়াঞ্চলে ফের পানি বিপৎসীমা ছুঁয়েছে। খালিয়াজুরীর ধনু নদের পানি বিপৎসীমার ৫০ সেমি. নিচে এসে বৃহস্পতিবার রাত থেকে পানি বাড়তে শুরু করে। উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ায় শনিবার বিকাল থেকে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জানা যায়, আগাম পূর্বাভাসের কারণে এ জেলার হাওড়ের প্রায় ৫০ ভাগ ধান কাটা হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকদের দ্রুত পাকা ধান কাটার পরামর্শ দিচ্ছেন। দ্রুত পাকা ধান কেটে ফেলতে কোনো কোনো এলাকায় ব্যাপক মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। প্রথম দফায় ২ এপ্রিল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খালিয়াজুরীর ধনু নদের পানি ৭ থেকে ৮ ফুট বৃদ্ধি পেয়ে বিপৎসীমায় পৌঁছে যায়। ৩ ও ৪ এপ্রিল কয়েকটি হাওড়ের বেড়িবাঁধের বাইরের অংশ তলিয়ে যায়। এতে শত শত হেক্টর জমির কাঁচা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন হাওড়ের বাঁধের অনেক অংশে ফাটল দেখা দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কৃষকদের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর সংস্কার কাজ চলছে।

এজন্য নেত্রকোনায় এখন পর্যন্ত কোনো বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

হাওড়াঞ্চলে প্রতিবছরই ফসল রক্ষাবাঁধ ভেঙে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়। বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বাঁধ নির্মাণে গাফিলতি ও দুর্নীতি হলে স্থানীয় জনগণকে কতটা মাশুল দিতে হয়, এর প্রমাণ বারবার হাওড়ের বাঁধ ভেঙে পানি ঢুকে ব্যাপক ফসলহানির ঘটনা। কাজেই বাঁধ নির্মাণে গাফিলতি ও অনিয়ম কোনোভাবেই বরদাশত করা উচিত নয়। বিশেষ করে হাওড়াঞ্চলের বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্পের কাজে যাতে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম না হয়, তা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে অল্প সময় বেশি বৃষ্টিপাত হতে পারে, অসময়েও বৃষ্টিপাত হতে পারে। এসব কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তাণ্ডব আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। কাজেই এসব বিষয় বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হাওড়াঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যাবে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা