কচুয়ায় মঙ্গল শোভাযাত্রায় বাংলা নববর্ষ উদযাপন

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২২ | ৬:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় বাংলা নববর্ষ জাঁক-জমকপূর্ণভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও ইউএনও মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে বাংলার ঐতিহ্য ধারন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বিজ্ঞাপন

এসময় এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, ইউআরসি ইনিস্ট্রাক্টর জাকির হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া সহ কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রার পর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্য ও বিভিন্ন সংঙ্গীত পরিবেশন করে।

এছাড়া উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলায় হস্তনির্মিত বিভিন্ন কুটির জাত শিল্পের ৬টি স্টল বসে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব