
মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা


পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চাঁদপুর সদরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার, বিষ্ণুদি রোড ও চেয়ারম্যান ঘাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় মা সুপার শপকে দুই হাজার টাকা, জিয়া বাদার্সকে পাঁচ হাজার টাকা ও খান স্টোরকে দুই হাজার টাকাসহ মোট নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।


অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।ও
ওই সময় তিনি বলেন, মূল্য তালিকা না টাঙানোর দায়ে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।অভিযানের সময় রড ও সিমেন্টের দোকানেও কোনরূপ অনিয়ম আছে কিনা তা তদারকি করেন তিনি। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

























