অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছে না মজিবুর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২২ | ৪:৩৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের মৃত মৌলভী হাফিজ উদ্দিনের ছেলে মো. মজিবুর রহমান গাছ থেকে পড়ে জীবন সংগ্রামে দুখে দুখে লড়ছেন। জীবন সংগ্রামের সন্ধিক্ষনে অর্থের অভাবে উন্নত চিকিৎসার সেবা নেয়া থেকে বারবার হেরে যাচ্ছেন। এ যেন এক জীবন মৃত্যুর খেলা।

মো. মজিবুর রহমান প্রায় ৭ বছর পূর্বে পারিবারিক কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে  মেরুদন্ডে মারাত্মক আঘাত পায়। পরপর দুবার মেরুদন্ডের অপারেশন করলেও সঠিক চিকিৎসা না হওয়ায় এবং অর্থের অভাবে ভালো চিকিৎসা না হওয়ায় তিনি অতি কষ্টের মধ্য দিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

মো. মজিবুর রহমান জানান, আমি একজন হতভাগা অসহায় মানুষ।  দেখতে সাধারন মানুষের মতো স্বাভাবিক দেখা গেলেও পিঠের মেরুদন্ডের কারনে সঠিক ভাবে হাটা চলাফেরা করতে পারছি না। অনাকাঙ্খিত দূর্ঘটনার পর  ঢাকা,কুমিল্লা সহ নিজ এলাকায় চিকিৎসা নিলেও পুরোপুরি ভালো না হওয়ায় এখন উন্নত চিকিৎসা প্রয়োজন। আর তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি সাধারন মানুষের মতো বাঁচতে চাই। বেচেঁ থাকার জন্য জনপ্রতিনিধি ও মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমিও বেচেঁ  থাকার স্বপ্ন দেখি।  আমার পিঠের মেরুদন্ডের অপারেশনের জন্য কোনো বিত্তবান ব্যক্তিবর্গ সহযোগিতা করতে চাইলে ০১৮৭৯৮৫৪৩৩৯ বিকাশ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন