চাঁদপুর জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩১, ২০২২ | ২:৪৭
Link Copied Successfully!

‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’ এ শ্লোগানে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ (৩১মার্চ- ৬ এপ্রিল) এর উদ্বোধন হয়েছে।

৩১ মার্চ বৃহস্পতিবার সকালে জাটকা সংরক্ষণ সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময়
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে ও হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহীউদ্দিন, নৌবাহিনীর প্রতিনিধি লে. আকবর, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি মালেক দেওয়ান।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান।

বক্তারা বলেন, ইলিশ এখন শুধু দেশের সম্পদ নয়, এটি এখন বৈশিক সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী বাঁচলেই মাছের চলাচল স্বাভাবিক হবে। সরকার অভয়াশ্রমের সময় জেলেদের চাল দিচ্ছেন। জেলেরা ইলিশ সম্পদ রক্ষায় অভায়শ্রমের সময় নদীতে মাছ ধরতে যাবেন না। জাটকা ও মা ইলিশ রক্ষায় সকলে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা