‘শেখ ফরিদ আহমেদ মানিকের প্রার্থীতাও বাতিল করা হোক’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৮, ২০২২ | ১০:৩১
Link Copied Successfully!

চাঁদপুর জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে মাহবুবুর রহমান শাহিনের প্রার্থীতা বাতিলের বিষয়ো সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সোমবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী মাহাবুবুর রহমান শাহিন।

তিনি বলেন, দীর্ঘদিন পর চাঁদপুর জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে বিএনপির সকল নেতাকর্মীদের মত আমিও কিছুটা আনন্দিত হয়েছিলাম। আমি এ সম্মেলনে নেতাকর্মীদের অনুরোধে সভাপতি প্রার্থী হয়েছিলাম। আজকে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশন গঠনতন্ত্রের ৭ এর খ- ধারায় সভাপতি প্রার্থী হিসেবে আমার প্রার্থীতা বাতিল করেছে। অথচ একই ধারায় জেলা বিএনপির আহ্বয়কের প্রার্থীতা বাতিল হবার কথা। তাহলে কি বিএপিতে আমার জন্যে আলাদা গঠনতন্ত্র। আমার প্রার্থীতা বাতিল হলে জেলা বিএনপির বর্তমান আহ্বয়ক শেখ ফরিদ আহমেদ মানিকের প্রার্থীতাও বাতিল হবার কথা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমি দল এবং দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল। আমি চাইবো আমার দলের শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। তাই আমি দাবী জানাচ্ছি, আমার প্রার্থীতা ফিরিয়ে দেয়া হোক, না হয় শেখ ফরিদ আহমেদ মানিকের প্রার্থীতাও বাতিল করা হোক।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত, এমএ লতিফ, কাদের পলাশ, মিজান লিটন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মির্জা জাকিরসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

বিএনপির নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, মনির খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বয়ক ইউছুফ আলী, সদর থানা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি, যুবদল নেতা দেওয়ান মো. জুয়েল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা